শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ফেরত দিয়েছেন কুমিল্লার তরুণ অটোরিকশাচালক অনীক হাসান

Reporter Name / ৫০২ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

কুড়িয়ে পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দি

যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ফেরত দিয়েছেন কুমিল্লার তরুণ অটোরিকশাচালক অনীক হাসান। বৃহস্পতিবার সকালে নগরীর বজ্রপুরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালক অনীক হাসান নগরীর চৌধুরীপাড়ার ভাড়াটিয়া। এক অভিভাবক সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকাভর্তি ব্যাগ অটোরিকশায় ফেলে যান।

কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ফিরে গিয়ে অটোরিকশাটি খুঁজে পাননি তিনি। প্রায় ৩০-৪০ মিনিট পর তিনি দেখতে পান অটোরিকশাচালক নিজেই বাসার পাশে এসে তাঁকে খুঁজছেন। পরে ব্যাগটি ফেরত দেন চালক। অটোরিকশাচালক অনীক বলেন, ‘ব্যাগে এত টাকা দেখে বাবাকে কল দিই।
তিনি বলেন যার জিনিস তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরি ওই এলাকায়। পরে ব্যাগের মালিককে খুঁজে পাই।
’ টাকার মালিক মরণ কর্মকার স্বর্ণ ব্যবসায়ী। তিনি নগরীর পানপট্টির বাসিন্দা। টাকা ফেরত পেয়ে তিনি অনীকের সততায় মুগ্ধ। তিনি তাঁকে কৃতজ্ঞতা জানান। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন তরুণ চালক।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘অনীকের মতো সৎমানুষ সমাজের সম্পদ। এমন মানুষকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। ’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর