মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় বিদ্যালয়ের ভূমি রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ৯০৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 43;

ময়মনসিংহের তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূমি রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন শিক্ষক ও দাতাসদস্যগণ।
তারাকান্দা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
তারাকান্দা তালতলা নতুন বাজারস্থ্য ৩ রা সেপ্টেম্বর ২০২৫ইং, (বুধবার) বিকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূমি দখলকারীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রাশিদুল হক ও আজীবন দাতা সদস্য তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ মালেক আর্মি অভিযোগ করে বলেন, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূমি তারাকান্দা মৌজাস্থিত জেএল নং-১৮৩ এর ৩৪ শতাংশ ভূমি তারাকান্দা নিবাসী মফিজ উদ্দিন ফকির ১৯৮৬ ও ১৯৮৭ সনে আর ওআর রেকর্ড মূলে সাবেক ১৬৩ ও ১৬৪ নং দাগে যাহার বিআরএস ১১১১ ও ১১১২ দাগে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের নামে লিখে দেন।উল্লেখিত ভূমি দীর্ঘ ৪০ বছর যাবৎ বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগদখলে থেকে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে দোকান ভাড়া থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যে পরিচালনা করছে।
কিন্তু গত ২২শে আগষ্ট একদল ভূমি দস্যু দোকানের ভাড়াটিয়াদের দোকান ঘর ছেড়ে দিতে বলেন এবং হুমকি প্রদর্শন করে ভূমি দখল নিতে চেষ্টা করে।
এলাকাবাসীর বাঁধার মূখে ভূমি দস্যুরা পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং তারাকান্দা ফজলুল চৌধুরী মহিলা কলেজ এর সভাপতি ​- বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রাকিব তালুকদার, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক,সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান, সহকারী শিক্ষক কামরুন্নাহার প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভূমি দস্যুরা যাতে বেআইনিভাবে বিদ্যালয়ের ভূমি দখল করতে না পারে, সেজন্য বিশিষ্ট শিক্ষানুরাগী রাকিব তালুকদার তার বক্তব্যে সকলকে সতর্ক থাকার আহবান জানান ।
বর্তমানে ভূমি দস্যুদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীণতায় বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এব্যাপারে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সকলের সুদৃষ্টি প্রত্যাশা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর