সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৯৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

​প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ ময়মনসিংহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা আক্তার। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

​প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, স্কাউটিং তথা কাব কার্যক্রমে বিশেষ অবদান এবং কোমলমতি শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
​গত ০৩ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক সনদপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত সনদপত্রে স্বাক্ষর করেন ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান এবং প্রতিযোগিতার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
​সনদপত্রে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসন ফাতেমা আক্তারের এই অর্জনে অভিনন্দন জানিয়ে তাঁর সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

​জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারসহ ফুলপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় সহকর্মী ও শিক্ষানুরাগীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

​এ অর্জনে প্রতিক্রিয়া ব্যক্ত করে অনুভূতি প্রকাশ করে শিক্ষক ফাতেমা আক্তার জানান, “এ স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। শিশুদের স্কাউটিং নীতিমালায় গড়ে তুলতে এবং শিক্ষার মানোন্নয়নে আমি যেন আগামীতেও একইভাবে কাজ করে যেতে পারি, তার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর