শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৯৫ Time View
Update : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সুরক্ষা নিশ্চিতকরণ এবং ৭ দফা বাস্তবায়নের দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সারাদেশে একযোগে কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদানের পূর্বে ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে দলিল লেখক নেতৃবৃন্দ তাদের দাবী আদায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় দুই শতাধিক বছর ধরে দলিল লেখকরা বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে দলিল লেখকদের পেশাগত অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ৭ দফা দাবি অতি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান সমিতির নেতারা।
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা ও দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
​ থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না।
​ থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের জন্য বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
​সরবরাহকৃত কাগজপত্র অনুযায়ী দলিল লেখা হয় বলে পেশাগত কারণে দলিল লেখকদের আসামি করা যাবে না।
​দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

​স্মারকলিপিতে জানানো হয়, এসব ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ২০২৫ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ এবং পরবর্তীকালে জাতীয় প্রেস ক্লাবে বিভাগীয় সম্মেলন ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। তৎকালীন সময়ে আয়োজিত সমাবেশগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থেকে দলিল লেখকদের এই ৭ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছিলেন।

​ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম সুরুজ এবং সাধারণ সম্পাদক হাজী এনামুল হক সরকার স্বাক্ষরিত এই স্মারকলিপির একটি অনুলিপি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়েও প্রদান করা হয়েছে। সারা দেশের প্রায় দুই লাখ দলিল লেখকের প্রাণের এই ৭ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রী মহোদয়ের নিকট স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সভাপতি শামসুল আলম সুরুজ,সহসভাপতি গোলাম আব্বাস বাবুল , সহসভাপতি আলতাফ হোসেন সরকার, সহসভাপতি ইকবাল হোসেন,সোহেল,সাধারণ সম্পাদক হাজী এনামুল হক সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন সরকার, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন শাহরিয়ার রিপন,আজাহারুল ইসলাম খান, কোষাধ্যক্ষ মফিজ উদ্দিন তালুকদার প্রমুখসহ জেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর