সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৯৯ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদর উপজেলার আউয়াল নূর কনভেনশন সেন্টারে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ এবং ‘মরহুম এডভোকেট ঈমান আলী (এম.পি) ছাত্র কল্যাণ ট্রাস্ট’-এর বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও “বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২৬ জুলাই, ২০২৬) মরহুম এডভোকেট ঈমান আলী (এম.পি) ফাউন্ডেশন ও ছাত্র কল্যাণ ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় সদরের মধ্যবাড়েরা (নিজামনগর) এলাকার আউয়াল নূর কনভেনশন সেন্টারে সকাল ১০:০০ টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়।

​অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মীর্জা হামিদুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৯, ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহম্মদ কামরুল হাসান (মিলন)।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. আব্দুস ছালাম, সাবেক পরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।ডা. মো. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক, টাঙ্গাইল মেডিকেল কলেজ।মুহাম্মদ সাজিদুল হক তালুকদার (এফসিএ), চার্টার্ড একাউন্টেন্ট।ডা.ফাতিমাতুজ্জোহরা নোহা, প্রভাষক, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ দুদু মিয়া, যুগ্ম-আহবায়ক মোঃ জিয়াউর রহমান, সমাজসেবক ও রাজনীতিবিদ এইচ. এম. নুরুদ্দিন সরকার, সাংবাদিক মোঃ মফিজ উদ্দিন তালুকদারসহ ট্রাস্টভুক্ত বিভিন্ন বিদ্যালয়সমূহের পরিচালক ও প্রধান শিক্ষকগণ।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুম এডভোকেট ঈমান আলী (এম.পি) ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক জি.এম.এম. মোফাচ্ছেরুর রহমান।

দিনব্যাপী এই অনুষ্ঠানটিকে মূলত দুটি পর্বে ভাগ করা হয়।প্রথম পর্ব: পরিবেশ সুরক্ষায় সবুজ পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে বিশেষ ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়।

​দ্বিতীয় পর্ব: পবিত্র কুরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের গঠনমূলক আলোচনার মাধ্যমে বৃত্তি প্রদান পর্ব পরিচালিত হয়।

​অনুষ্ঠানের শেষভাগে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।  ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৭৬ জন বৃত্তি লাভ করে। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর