সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ১৭১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় (সপ্রাবি) ও কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষার্থী বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এবারের ফলাফলে ট্যালেন্টপুল এবং সাধারণ কোটা মিলিয়ে মোট ৬৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
​উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বরাবরের মতোই সেরা সাফল্য দেখিয়েছে তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৫ জন ট্যালেন্টপুলে এবং ১ জন সাধারণ কোটাসহ মোট ৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ৫টি বৃত্তি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পলাশকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ট্যালেন্টপুল ৩, সাধারণ ২)।
​এছাড়াও ৪টি করে বৃত্তি পেয়ে সাফল্যের তালিকায় ওপরের দিকে আছে তারাকান্দা সপ্রাবি ও খিচা সপ্রাবি। ৩টি করে বৃত্তি পেয়ে ভালো ফলাফল বজায় রেখেছে লালমা, দয়ারামপুর, পানিহরি, রামপুর ও পূর্ব তারাকান্দা সপ্রাবি। অপরদিকে, গাজিয়াপাড়া ও চাড়িয়া সপ্রাবি থেকে ২ জন করে শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।
এছাড়া বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন ট্যালেন্টপুলে ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।
মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমসহ সহকারী শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান  জমিদাতা সদস্য সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।

​উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে সর্বমোট ৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ২৭ জন ট্যালেন্টপুলে এবং ২৬ জন সাধারণ গ্রেডে স্থান পেয়েছে।
​সরকারি বিদ্যালয়ের পাশাপাশি উপজেলার ৩টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও (কিন্ডারগার্টেন) মেধার স্বাক্ষর রেখেছে। বেসরকারি ধারায় সবচেয়ে ভালো ফলাফল করেছে বর্ণামালা বিদ্যানিকেতন। প্রতিষ্ঠানটি থেকে ১ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডসহ মোট ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
​এছাড়া ধ্রুবতারা শিশুবিদ্যালয় থেকে ৪ জন (ট্যালেন্টপুল ৩, সাধারণ ১) এবং রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৩ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। বেসরকারি বিদ্যালয়গুলো থেকে মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে (ট্যালেন্টপুল ৫, সাধারণ ৭)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর