শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ১২৮ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান (গ্রেড-২ অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসেবে নবনিযুক্ত হওয়ায় তারাকান্দা চরপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মোতাহার হোসেন তালুকদার মহোদয়কে এক জমকালো ও আন্তরিক সংবর্ধনা প্রদান করেছেন কলেজ পরিবার।

​সোমবার (৩০ জুন ২০২৬) দুপুর ২:০০টায় কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ​উপস্থিতি ছিলেন,কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শুভানুধ্যায়ী।

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মোতাহার হোসেন তালুকদারের বর্ণাঢ্য ও সফল কর্মজীবনের নানা দিক তুলে ধরে তাঁর ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই নতুন ও দায়িত্বপূর্ণ পদায়নের মাধ্যমে ময়মনসিংহের সামগ্রিক শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। বিশেষ করে তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে চরপাড়া ডিগ্রি কলেজসহ অঞ্চলের শিক্ষাব্যবস্থার আরও ব্যাপক অগ্রগতি হবে বলে সকলে বিশ্বাস করেন।

​অনুষ্ঠানের শেষাংশে কলেজ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর