লজ্জা যদি থাকতো
কবি আব্দুর রশিদ সরকার।।
লজ্জা যদি থাকতো সামান্য অতি;
লোভ কি থাকতো? ঘুষের প্রতি।
সত্যজ্ঞান ও মানবতা যাদের মাঝে অতি বিরল,
বেছে নেয় তারা দুর্নীতির শ্রেষ্ঠ অপকৌশল।
ভুলে যায় পরিণাম আর পরিণতি;
রন্দ্রে রন্দ্রে ছেয়ে হারাম সত্যে দূর্গতি।
মৃত্যকালে চেহারা পাল্টে হয় বদ ছুরত,
যেন এক আঁধারের মেলা, পাপের আড়ৎ।
আমার ভাবনায় এরা দারুন বোকা,
তা নাহলে কি? মানুষকে দিত ধোকা।
জ্ঞান অভাবে পর অর্থে বাড়ী আলীশান,
হঠাৎ হৃদক্রিয়া বন্ধে-জীবনাবসান।