উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই সেপ্টেম্বর (রবিবার) চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ও ভেটেরিনারি পল্লী চিকিৎসক আঃ রউফ রুবেলের নিজ বাড়ি ঘাগড়া গ্রামে সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদারের পরিকল্পনায় হঠাৎ এক সিদ্ধান্তে এই প্রীতি মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ, চূড়খাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, বিএনপি নেতা ও ব্যবসায়ী সমিতির সদস্য আঃ মান্নান সরকার প্রমুখ ।
চিকিৎসক আঃ রউফ রুবেল এর আহ্বানে সাড়া দিয়ে এলাকার পল্লী চিকিৎসকরা এক ছাদের নিচে সমবেত হন। উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন পল্লী চিকিৎসক আবুল কালাম, সেজান মাহমুদ বিল্লাল, আতাউর রহমান মেম্বার, আশরাফুল আলম লাল মিয়া, মোঃ ইয়াসিন, রিফাত ও জয়নাল প্রমুখ। পেশাগত ব্যস্ততা ঠেলে সবাই একফ্রেমে বন্দী হয়ে মুহূর্তটিকে উপভোগ করেন।
মিলনমেলার মূল আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী খানা-পিনা। মেহমানদের আপ্যায়নে পরিবেশন করা হয় ১২ পদের সুস্বাদু খাবার—
মূল পদ: মহিষের মাংস, খাসির মাংস ও দেশি মুরগির রোস্ট।
ভর্তা ও ভাজি: কালোজিরা ভর্তা, টাকি মাছের ভর্তা, শাক-সবজি ও রুই মাছ ভাজি।
অন্যান্য: সুস্বাদু মাছের মুড়িখণ্ড, পাতলা ডাল এবং পরিশেষে পরিবেশিত মধুর দই-মিষ্টি।
খাবারের এই ভিন্নধর্মী আয়োজন উপস্থিত সবাইকে অতীতের গ্রামীণ আতিথেয়তার স্মৃতি মনে করিয়ে দেয়। দিনভর হাসি-ঠাট্টা ও গল্পগুজব শেষে বিকেলের দিকে সবাই একরাশ আনন্দের স্মৃতি নিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। অংশগ্রহণকারীদের মতে, এই অকৃত্রিম প্রীতি মিলনমেলা তাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।