মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ মহানগরের ৩৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৫৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ড বিএনপির নবগঠিত  আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীগণ। ৩০ শে আগষ্ট( শনিবার) সকালে মহানগরের শম্ভুগঞ্জ বাজর মোড়ে ৩৩নং ওয়ার্ড বিএনপি’র ত্যাগী ও নির্যাতিত পদবঞ্চিত নেতাকর্মীগণ এ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।

পদবঞ্চিত ত্যাগী বিএনপির নেতা-কর্মীরা জানান, গত কয়েকদিন পুর্বে ৩৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু  মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্য, নিষ্ক্রিয় ও আওয়ামী দোসরদের দিয়ে ৩৩নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে।

এ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, “ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা জেল-জুলুম সহ্য করেছেন, সেই নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন। অথচ আওয়ামী লীগের দালাল চক্রের প্রভাবশালীরা অর্থের বিনিময়ে এই কমিটিতে স্থান পেয়েছেন।”

মানববন্ধন শেষে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শম্ভুগঞ্জ মোড়সহ আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে।

টাকার বিনিময়ের কমিটি মানি না, মানবো না”, “ভাই-ভাই কমিটি মানি না, মানবো না।”এমন শ্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীগণ।
বক্তারা আরও বলেন, “এই কমিটি একটি অবৈধ কমিটি। টাকার বিনিময়ে গঠিত এ ধরনের পকেট কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দাবি জানাই, অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে পুনর্গঠন করতে হবে।

”দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে,এমনটাই জানান প্রতিবাদী বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর