বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক সফল জিএস ও সজ্জন ব্যক্তিত্ব সারোয়ার জাহান শাহীনের প্রয়াণ: এক বর্ণাঢ্য ও নীতিবান জীবনের অবসান বানিহালা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আবেগঘন খোলা চিঠি দিলেন বিএনপি নেতা ছায়াদুল ইসলাম মন্ডল
নোটিশ :
Wellcome to our website...

ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ১২ নং ভাবখালী ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিন যতো গড়াচ্ছে, গণসংযোগ ও প্রচারণায় ততই এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে.এম রফিকুল আলম শামীম। ময়মনসিংহের স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের একান্ত আস্থাভাজন ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত এই বিএনপি নেতা এখন দিন-রাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
​প্রচারণার নিয়মিত অংশ হিসেবে ১২ আগস্ট (বুধবার) বিকেলে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দড়িভাবখালী গ্রামের বারেক মেম্বারের বাড়ীতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

​বিএনপি নেতা সুরুজ আলীর সভাপতিত্বে এবং মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী এ.কে.এম রফিকুল আলম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম শামীম বলেন, “জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। ভাবখালীর সর্বস্তরের জনগণ যদি আমাকে কাজের সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে মাদক, জুয়া, দুর্নীতি ও অন্যায়-অবিচার মুক্ত একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব।”
​তিনি আরও বলেন, ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট পুনর্নির্মাণ, অবহেলিত সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের দ্বারে দ্বারে সরকারি ও সামাজিক সুবিধা পৌঁছে দিতে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন।
সভায় বক্তারা রফিকুল আলম শামীমের রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার তুলে ধরে বলেন, তৃণমূল থেকে উঠে আসা এই নেতা রাজনীতির প্রতিটি ধাপে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তিনি বর্তমানে ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। ফলে রাজপথের অভিজ্ঞ এই নেতাকে জনপ্রতিনিধি হিসেবে পেতে চান সাধারণ মানুষ।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ সারির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন:​​বিএনপি নেতা আবুল কালাম, আজিজুল হাকিম আজিজ, রইস উদ্দিন,ইঞ্জিনিয়ার রুবেল হোসেন, কামরুল ইসলাম (মাস্টার),কৃষক দল নেতা খলিলুর রহমান ও মিলন মিয়া,​স্বেচ্ছাসেবক দল নেতা: আব্দুল মোমিন,​​ রাজ উস্তগার নির্মাণ শ্রমিক ভাবখালী ইউনিয়ন শাখার সভাপতি ওমর ফারুক সহ এলাকার সম্মানিত শিক্ষক, মুরুব্বি ও সাধারণ ভোটারবৃন্দ।

​বৈঠক শেষে ভাবখালী ইউনিয়নের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী একেএম রফিকুল আলম শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর