মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল
নোটিশ :
Wellcome to our website...

এবার সমাবেশ থেকে নির্বাচন পদ্ধতি বদলানোসহ সাত দাবি তুললো জামায়াত

Reporter Name / ৪৮৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

এবার সমাবেশ থেকে নির্বাচন পদ্ধতি বদলানোসহ সাত দাবি তুললো জামায়াত

সোহারাওয়ার্দী উদ্যানে জামায়াতের সভা মঞ্চ
১৯ জুলাই ২০২৫
আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির ভোট, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাসহ সাত দাবি এবং আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে।

আওয়ামী লীগ সরকার পতনের পর শনিবার প্রথম বারের মতো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী।

এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে সংসদ নির্বাচন ব্যবস্থা বদলানোর দাবি তুললেও এবার সমাবেশ থেকে সেই দাবি স্পষ্ট করলো দলটি, যে দাবি নিয়ে অন্যতম আরেক রাজনৈতিক দল বিএনপি পুরোপুরি ভিন্ন অবস্থানে আছে।

শনিবারের এই সমাবেশ থেকে আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এরপরই সভা মঞ্চে টানা দুইবার অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।এই বক্তব্যে জামায়াতের আমির ঘোষণা দেন, আগামীতে দলের কেউ এমপি মন্ত্রী হলে কিংবা সরকার গঠন করলে তারা সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, চড়বে না ট্যাক্স বিহীন গাড়িতে।

জামায়াতে ইসলামীর দলীয় সমাবেশ হলেও এই কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা।

তবে, এই আয়োজনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তবে জামায়াত ইসলামী জানিয়েছে, বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আসতে শুরু করে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে চড়ে দেশের বিভিন্ন জেলা থেকে এতে অংশ নেন অনেকেই।

দুপুরের আগেই সমাবেশ ময়দান পূর্ণ হয়ে যায়। দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা।

তীব্র গরম ও বিপুল কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনেকেই সমাবেশে এসে অসুস্থ হয়ে পড়েন। দলটির আমির বক্তব্যের শুরুতেই জানান, সমাবেশে অসুস্থ হয়ে একজন ও অংশ নিতে আসার পথে দুর্ঘটনায় মারা গেছেন আরও দুইজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর