শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

ফুলপুর-তারাকান্দাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহিবুল হক রানা টুটুল  

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২০৯ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষ্যে  ফুলপুর ও তারাকান্দাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতা মহিবুল হক রানা (টুটুল)।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ।”
​তিনি আরও যোগ করেন, “আমার প্রাণের নির্বাচনী এলাকা ফুলপুর ও তারাকান্দার সর্বস্তরের জনগণের প্রতি রইল আমার অকৃত্রিম দোয়া ও ভালোবাসা। মহান আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত কবুল করেন এবং আগামী দিনগুলোকে আরও সুন্দর ও নিরাপদ করেন।”
​উল্লেখ্য যে, মহিবুল হক রানা (টুটুল) বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সরকারি কলেজ ছাত্রদল ফুলপুরের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
​শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে শান্তিময় পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর