বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।
৩০শে জুন (২০২৬) সালাহউদ্দিন আহমদের জন্মদিন উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মোতাহার হোসেন তালুকদার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সালাহউদ্দিন আহমদের অবদান অবিস্মরণীয়। মহান আল্লাহর দরবারে তাঁর দীর্ঘায়ু কামনা করছি, যেন তিনি আগামী দিনেও দেশ ও জাতির সেবায় আরও সমৃদ্ধ অবদান রাখতে পারেন।”
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সালাহউদ্দিন আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।