পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফুলপুর ও তারাকান্দাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতা মহিবুল হক রানা (টুটুল)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ।”
তিনি আরও যোগ করেন, “আমার প্রাণের নির্বাচনী এলাকা ফুলপুর ও তারাকান্দার সর্বস্তরের জনগণের প্রতি রইল আমার অকৃত্রিম দোয়া ও ভালোবাসা। মহান আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত কবুল করেন এবং আগামী দিনগুলোকে আরও সুন্দর ও নিরাপদ করেন।”
উল্লেখ্য যে, মহিবুল হক রানা (টুটুল) বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সরকারি কলেজ ছাত্রদল ফুলপুরের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে শান্তিময় পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।