মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার গঠন

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)।। / ৫৭০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার গঠন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে সমন্বয় ও তদারকি কমিশনার কমিটি গঠন করেছে তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশন (ইসি)’র আলোকে।
৩০ আগষ্ট (শুক্রবার) ১৪৬- ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নমিনেশন প্রত্যাশী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার সমর্থীত কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারাকান্দা উপজেলা বিএনপির অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, তিনজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই কমিটির আইনশৃঙ্খলা,মাঠ প্রশাসন, ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে আলোচনা প্রশিক্ষণ, কেন্দ্র প্রদর্শন, নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা এবং নির্বাচনী তদারকি কমিটি, মাঠ পর্যায়ে জন বান্ধবভোট গ্রহণে পর্যবেক্ষক বিষয়গুলো নিয়ে কাজ করবেন উক্ত কমিটির নেতৃবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার গঠন গুরুত্বপূর্ণ আলোচনাসহ নেতৃবৃন্দ কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা দেখা গেছেন স্থানীয় বিএনপি ও তৃণমূল বিএনপির নেতৃবৃন্দর মাঝে। যা ভবিষ্যতে রাজনীতিতে ইতিবাচক কাজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এমনটায় জানান নেতৃবৃন্দ । তবে সময় ও প্রয়োজন উপযোগী সিদ্ধান্ত মোতাবেক সদস্য সংখ্যা বৃদ্ধি করা যাবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এমন তথ্যই উঠে আসে।

তারাকান্দায় উপজেলায় বিএনপির পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সেনা কর্পোরাল ও তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক আর্মি।
সদস্য সচিব হয়ে কমিশনারের দায়িত্বে থাকছেন মোঃ শহীদুল ইসলাম মন্ডল, কমিশনার সদস্য হয়ে দায়িত্বে থাকছেন আশরাফুল আলম মন্ডল। তারা উভয়েই তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
উপজেলা বিএনপির স্থানীয় দলীয় সিদ্ধান্ত মোতাবেক
নির্বাচনী আইন, বিধি, প্রবিধি ও নীতিমালা এবং নির্বাচনী তদারকি (ইলেকটোরাল ইনকোয়ারি) কমিটির কমিশনের নেতৃত্ব দেবেন পর্যবেক্ষক সমন্বয় কমিটির দায়িত্বে থাকা এই তিনজন কমিশনের নেতৃবৃন্দ।
দলীয় ও অফিসিয়ালি দীর্ঘ আলোচনায় সকল স্তরের নেতৃবৃন্দর সমথর্নের বহিঃপ্রকাশে ধারনা করা হচ্ছে এবারের নির্বাচন হবে স্বচ্ছ নিরপেক্ষ ও জনবান্ধনমুখী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর