শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত

Reporter Name / ২৫৪ Time View
Update : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

আবুল কালাম চট্টগ্রাম//বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কেন্দ্র থেকে পূর্ব ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন থানা ইউনিট এবং জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে হাজারো নেতা-কর্মীদের ঢল নামে নারীর পলোগ্রাউন্ডে মাঠে, দুপুর গড়াতেই নেতা-কর্মীদের পদচারণায় মুখর চট্টগ্রাম নগর।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ গণসমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা দুপুরের আগেই সমাবেশ স্থলে উপস্থিত হন।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পলোগ্রাউন্ড মাঠ।

এর আগে বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর