রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহ সদর সাব-রেজিষ্ট্রি অফিসে সেবা গ্রহিতাদের জন্য বিশ্রামাগার ও গণশৌচাগার উদ্বোধন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৬১৪ Time View
Update : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহ  জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আগত সেবা গ্রহিতাদের জন্য নির্মিত বিশ্রামাগার, গণসৌচাগার ও মহিলাদের নামাজ এবং ব্রেস্টফিডিং রুম উদ্বোধন করা হয়।

১০ ডিসেম্বর (বুধবার) সকালে বিশ্রামাগার ও গণশৌচাগার এর শুভ উদ্বোধন করেন -জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের  সকলের প্রিয়মূখ সাবেক আইআরও শ্রী  নারায়ণ চন্দ্র,  ময়মনসিংহ সদরের  প্রাক্তন সাব-রেজিস্ট্রার  খন্দকার দেলোয়ার হোসেন,  বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সাবেক যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ ওমর ফারুক পলাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রার মোঃরাফায়েল ফাতেমী ,তারাকান্দা সাব-রেজিষ্ট্রার রহমত উল্লাহ লতিফ প্রমুখসহ বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী কর্মকর্তাসহ দলিল লেখক বৃন্দ।
জাহিদ হাসান বলেন -ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে দাতা গ্রহিতাদের বসার জন্য তাদের বিশ্রামাগার ও শৌচাগার এবং মহিলাদের নামাজ ও ব্রেস্টফিডিং রুম
আল্লাহর অশেষ রহমতে সকলের সহযোগীতায় নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আগত সেবা গ্রহিতাদের দীর্ঘ বছরের দুর্দশার কথা বিবেচনা করে  অফিস প্রাঙ্গনে বিশ্রামগারে বসার পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট,মহিলাদের নামাজ ঘর, মাতৃদুগ্ধ ঘর ব্যবস্থা করা হয়েছে  বলে জানান সাব-রেজিষ্ট্রার মোঃ জাহিদ হাসান।

এমন  সেবামূলক মহৎ উদ্যোগ নেয়ায় সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানকে ধন্যবাদ জানিয়েছেন অফিসে আগত সেবা প্রত্যাশী জনগণ।আগত সেবা প্রত্যাশী জনগণের জন্য ময়মনসিংহ সদর সাবরেজিস্ট্রি অফিসের ইতিহাসে প্রথম  এমন মহৎ উদ্যোগ নেয়ায় প্রশংসায় ভাসছেন সাবরেজিস্ট্রার জাহিদ হাসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর