ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাব” এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১৯শে মার্চ (বৃহস্পতিবার) ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
সংগঠনের পক্ষ থেকে এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিনা কবির, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রাজীব এবং কোষাধ্যক্ষ আঃ হান্নান।
এছাড়াও সংগঠনের সদস্য আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিনা কবির বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রেসক্লাবের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি ।