রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা -র‍্যাব-১৪’র অভিযানে ৭ জন সন্দেহভাজন আটক ।

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৫২৯ Time View
Update : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস (২৭)। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। মর্মান্তিক এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২০ ডিসেম্বর ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করা হয়। ২০ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১৪ এ তথ্য জানায়,,, গ্রেফতারকৃতরা হচ্ছে তারেক হোসেন (১৯), মো: লিমন সরকার, মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মোঃ মিরাজ হোসেন আকন(৪৬)। উল্লেখ্য, তারাকান্দার মোকামিয়াকান্দার বাসিন্দা দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডুবুলিয়া পাইওনিয়র নিট ফ্যাক্টরীর শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।

গত ১৮ ডিসেম্বর উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে ফ্যাক্টরি হতে জোর পূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। উক্ত ঘটনায় যার স্থির এবং ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ভালুকা থানায় মামলা করা হয়। যার মামলা নং ২৬, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রি: ধারা-১৪৭/১৪৯/ ৩০২/২০১/২৯৭/৩৪ পেনাল কোড রুজু হয়।এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর