পেশাগত জীবনে সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি জনপ্রিয় ‘দৈনিক স্বাধীন বাংলার সংবাদ’ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ে এবং চরাঞ্চলের মানুষের মুখপত্র হিসেবে ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ দি ডিভিশনাল প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির সেবা করাই তার মূল লক্ষ্য। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান।
পরিশেষে তিনি তার সকল পাঠক, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও সত্যের পথে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।