রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৩৮০ Time View
Update : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস। এদিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

১৯৭১ সালে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে সারাদেশের ন্যায় আজ ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতি বিজয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ।
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ত্রিশাল উপজেলা প্রশাসন বিজয় দিবস উদ্‌যাপন শুরু করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। বিজয় দিবস উপলক্ষ্যে সকালে ত্রিশাল মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পাশাপাশি সাব-রেজিস্ট্রার অফিস পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করার হয়। তারপর মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় অন্যান্যদের পাশাপাশি বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিস ।
এসময় সাব-রেজিস্ট্রার ওমর ফারুক পলাশের নেতৃত্বে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সরকার আসাদসহ সকল দলিল লেখকবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরিশেষে অফিসের কর্মচারী ও দলিল লেখদের নিয়ে ৫৫ তম মহান বিজয় দিবস সম্পর্কে গুরুত্বপুর্ণ আলোচনা করেন সাব-রেজিস্ট্রার ওমর ফারুক পলাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর