সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৫৫৮ Time View
Update : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি বাঙালী জাতীয় চেতনার ভিত্তি এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর দিন। ১৯৫২ সালে ঢাকার রাজপথে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিল-মাতৃভাষা মানুষের পরিচয়। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক-তাদের আত্মত্যাগের কারণেই বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা।
মাতৃভাষা রক্ষার এই আন্দোলনের পুর্ণ হলো ৭৪ বছর । মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতি যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করে ৷
এ দিবস উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারী (শনিবার) প্রথম প্রহরের ১২টা ১ মিনিটে ত্রিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ত্রিশালের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক, সংগঠনের পাশাপাশি ত্রিশাল সাব-রেজিস্ট্রার অফিস যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করার হয়। তারপর ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় অন্যান্যদের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিস ।
এসময় সাব-রেজিস্ট্রার ওমর ফারুক পলাশের নেতৃত্বে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরকার,সহসভাপতি ছালাউদ্দিন এরশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার খোকন , কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সরকার , সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সারওয়ার সরকার, মাসুদ মিয়া, মোঃ মাসুম প্রমুখসহ সকল দলিল লেখকবৃন্দ অংশ গ্রহণ করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর