শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

ত্রিশালে ছেলের হাতে মা-বাবা খুন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২৬৯ Time View
Update : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসত ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে তাকে আটক করে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার অফিচার্জ ইনচার্জ  (ওসি) মনসুরুল আলম জানান, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং রানোয়ারা বেগমকে হত্যা করে লাশ বসতঘরে পুঁতে রাখে ছেলে রাজু মিয়া।
গত বুধবার বেলা ১১টার দিকে রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কু’পিয়ে হত্যা করে তাদের ছেলে রাজু মিয়া। পরে তাদের দুজনের লাশ ঘরের ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেয়।
তিনি আরও জানান, রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যার পর লাশ বসতঘরের একটি রুমে লুকিয়ে রাখা হয়, পরে পাশের বাড়ি থেকে একটি কুড়াল এনে গভীর রাতে রাজু তার বাবাকে হত্যা করে। বৃহস্পতিবার সকালে তাদের দুজনের লাশ মাটি চাপা দেয়।

ওসি জানান , বিয়ের পর রাজু বেকার হয়ে পড়ে। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। রাজুর ১১ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় সময় টাকা-পয়সা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। স্থানীয়রা হত্যার বিষয়টি থানায় জানালে ৯ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে রাজুকে আটক করা হয়। পরে আটক রাজুর স্বীকারোক্তিতে লাশ উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর