শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টারঃ- / ৪৩৩ Time View
Update : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় বিসকা ইউনিয়নের লালমা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিরীহ পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত ৭ ডিসেম্বর বিকালে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী মো: সোবহান মিয়া বাদী হয়ে
৮ জন কে অভিযুক্ত করে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ এর প্রেক্ষিতে তারাকান্দা থানার এস আই ফারুক হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মো: সোবহান মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজনের সাথে তারাকান্দা থানাধীন লালমা মৌজায় ৫১ নং খতিয়ান, ২৮৫নং দাগে আমরা ৩২ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখলে বিদ্যমান আছি। উক্ত জমির উপর দিয়ে বিবাদীগন জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণ করে। এই বিষয় নিয়ে বিবাদীদের সাথে বিরোধ চলে আসছিলো । গত ইং ১৭/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় উল্লেখিত সকল বিবাদীগন আমাদের বসত বাড়িতে অনধিকারে প্রবেশ করে আমাদের একটি চাপড়া রান্না ঘর, টিন সেডের বাথরুম ভাংচুর করে আনুমানিক ৮০,০০০/-টাকা, ৮টি কাঁঠাল গাছ, ৪টি মেহগনী গাছ, ২টি আমগাছ সুপারিগাছ ৫টি কোপিয়ে, কেটে ভাংচুর করে আনুমানিক ১,৫০,০০০/-টাকাণ ক্ষতিসাধন করে। এই বিষয়ে আমরা অভিযোগ করলে বিবাদীরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করতে থাকে। ঘটনার তারিখ ও সময়ে অর্থাৎ গত ইং-০৭/১২/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন পূর্ব শত্রুতার জের ধরে ধারালো বাম দা, লোহার রড, বস্তা, বয়াম ও বাঁশের লাঠি ইত্যাদি নিয়া বেআইনী জনতাবন্ধে অনধিকারে একই উদ্দেশ্যে তারাকান্দা থানাধীন ১০নং বিসকা ইউনিয়নের লালমা চৌরাস্তা সাকিনস্থ আমার বসত বাড়ির বাহির উঠানে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া আমাদের বসত ঘর ভাংচুর করার চেষ্টা করে। তখন আমার ছোট ভাই দেওয়ান আলী(২৫) ও মোঃ সোহাগ (২০) ঘর থেকে বের হয়ে উঠানে আসিয়া গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী মোঃ আব্দুল মান্নান হুকুম দিয়া বলে, ওদের ধরিয়া খুন করিয়া ফেল। এই হুকুম পাওয়ার সাথে সাথে পূর্বপরিকল্পনা মতে সকল বিবাদীগন আমার দুই ভাইকে ঝাপটে ধরে ফেলিলে ২নং বিবাদী মোঃ ফারুক মিয়ার হাতে থাকা ধারালো রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছোট ভাই ১নং জখমী দেওয়ান আলীর মাথার বাম পাশে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখন করে। ২নং বিবাদী দুলাল মিয়ার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছোট ভাই ২নং জখমী সোহাগ (২০) এর মিয়ার পিছনে স্ব-জোরে বারি মারিয়া গুরুতর ফাঁটা জখম করে। আমার দুই ভাই মাটিতে পরে গেলে অন্যান্য বিবাদীগনের হাতে থাকা খড়া, বল্লমের আচারী ও বাঁশের লাঠি দিয়া তাদেরকে এলোপাথাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুল জখম করে। আমার দুই ভাই ও পরিবারের লোকজন ডাকচিৎকার করিলে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া আমার দুই ভাইকে উদ্ধার করিলে সকল বিবাদীরা উচ্চস্বরে হুমকি দিয়া বলে, ঘটনার বিষয় নিয়া মামলা করিলে সুযোগমত আমাদেরকে পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া মারাত্বক ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে। পরে কতক সাক্ষীদের সহায়তায় আমার ছোট ভাই দেওয়ান আলী ও মোঃ সোহাগদ্বয়কে অজ্ঞাতনামা অটোরিক্সা যোগে জরুরী চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আমার ছোট ভাই হাসপাতালের পুরাতন বিল্ডিং এর ২য় তলার ৭নং ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে। ঘটনার সময় আমি বাড়িতে না থাকায় ঘটনার বিষয়ে সংবাদ পাইয়া হাসপাতালে গিয়া আমার দুই ভাইকে চিকিৎসাধীন অবস্থায় দেখে পরক্ষণে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। ভুক্তভোগী সোবহান মিয়া এ ঘটনা’র সুষ্ঠু বিচার দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর