শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

ঘোড়ার গাড়িতে অধ্যক্ষের রাজকীয় সংবর্ধনা- অবসরোত্তর বিদায়ে নিজে কাঁদলেন,কাঁদালেন সবাইকে

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা) / ৩৮৯ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুটুরাগাঁও ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ হাবিবুর রহমানের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের সফল সমাপ্তি ঘটেছে। তাঁর অবসর গ্রহণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য ও রাজকীয় অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
ঐদিন ‎​দুপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
আলহাজ্ব হযরত মাওলানা মোস্তাদুল হক এবং আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলার একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, কুটুরাগাঁও ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: এ টি এম রহমতুল্লাহ, কাকুরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল, শর্ষীনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মৌলবী আঃ হান্নান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন আজমী, আব্দুল গণি,মৌলবী আনিসুর রহমান,হাবিবুর রহমান সুমন, আব্দুর রাশিদ, কামাল হোসেন প্রমুখসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে- বিদায়ী অধ্যক্ষের নিষ্ঠা, সততা এবং শিক্ষা বিস্তারে তাঁর অপরিসীম অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বলেন, “অধ্যক্ষ হাবিবুর রহমান শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাঁর আদর্শিক জীবনাদর্শ আগামীর ছাত্র-ছাত্রী ও তরুণ শিক্ষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
গুণী এই শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান সুমন বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে মাদ্রাসা ত্যাগ করতেন । যার কারনে আমাদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সহিত মাদ্রাসা পরিচালনা করতেন।
‎​‎​অনুষ্ঠানের শেষ পর্যায়ে তৈরি হয়- এক হৃদয়স্পর্শী পরিবেশ। দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে যাওয়ার সময় সহকর্মী এবং প্রিয় ছাত্র-ছাত্রীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তবে এই বিদায়কে স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখেনি আয়োজকরা।
‎​অধ্যক্ষ’কে সম্মান জানিয়ে প্রথাগত সাধারণ বিদায়ের পরিবর্তে আয়োজন করা হয় রাজকীয় বিদায় বহরের। সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে করে তাঁকে অত্যন্ত মর্যাদার সাথে মাদ্রাসা’র ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয় মানুষ এই প্রিয় শিক্ষককে হাত নেড়ে শেষ শ্রদ্ধা জানান।
‎​শিক্ষক এ এসএম হাবিবুর রহমানের এই বিদায় অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন আদর্শ শিক্ষকের সম্মান যে কত উঁচুতে হতে পারে, এই রাজকীয় বিদায় আয়োজন যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশের পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অধ্যক্ষ এ.এস.এম হাবিবুর রহমান ভাইস প্রিন্সিপাল হিসাবে কর্মজীবন শুরু করে। পরবর্তীতে ১৯৯৪ সনে অত্র কুটুরাগাঁও ইউসুফিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে দীর্ঘ টানা ৩২ বৎসর অত্র প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ সুদীর্ঘ ৪০বৎসরের শিক্ষকতা জীবন শেষে গত ১লা জানুয়ারি ২০২৬ তারিখ অবসরে যান গুনী এই শিক্ষক আবু সাঈদ মোঃ হাবিবুর রহমান।
অবসর জনিত বিদায়ের এই দিনে রাজকীয়ভাবে ঘোড়ার গাড়ীতে চড়ে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার মধ্যদিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয় গুণী শিক্ষক এএসএম হাবিবুর রহমানকে।
তাঁর এই বিদায় মুহুর্তে তিনি কাঁদলেন এবং সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন। এসময় শতশত ছাত্র -শিক্ষকদের মাঝে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর