শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

‘এটা কি পরিকল্পিত নৃশংসতা?’

মোঃনিজাম উদ্দিন / ৬০৪ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

”এটা কি পরিকল্পিত নৃশংসতা?”

প্রতিবেদনে বলা হচ্ছে, পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

ভিডিও প্রকাশের পর ঘটনা আলোচনায় আসে এবং প্রশ্ন ওঠে, দুই দিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনী কী করছিল।

পুলিশ ও র‍্যাব এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে, যারা আগেই সোহাগের ব্যবসায় যুক্ত ছিল বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে পুরনো তারের ব্যবসার সিন্ডিকেট দখলের দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে।
ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের মধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা রয়েছেন এবং তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনও এই ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেছে, এমন পাশবিকতা সমাজে অনুচিত ও অমানবিক উদাহরণ তৈরি করছে।

মিটফোর্ড হাসপাতালের সামনে শত শত মানুষের সামনে এভাবে একজনকে হত্যা ও লাশের ওপর উল্লাস করা গোটা জাতিকে হতবাক করেছে।

দেশজুড়ে বিভিন্ন শহরে শিক্ষার্থী ও নাগরিক সমাজ প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। সরকার ও প্রশাসনের প্রতি দ্রুত বিচার ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর