পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তারাকান্দা ও সারাদেশের সকল দলিল লেখকসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা মোঃ মফিজ উদ্দিন সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবার মনে।”
উল্লেখ্য, মোঃ মফিজ উদ্দিন সরকার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মাঝিয়ালী গ্রামের এক ঐতিহ্যবাহী মুসলিম তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ এবং তারাকান্দা দলিল লেখক সমিতির সম্মানিত সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি জানান, তার পিতা মরহুম আবুল হাসিম তালুকদার তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের একজন প্রবীণ দলিল লেখক ছিলেন এবং তার দাদা মরহুম হাছেন আলী তালুকদার ময়মনসিংহের একজন স্বনামধন্য ও বিশিষ্ট দলিল লেখক ছিলেন। পূর্বপুরুষদের সেই সেবা ও সততার ঐতিহ্য বজায় রেখে তিনিও আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।