সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক সফল জিএস ও সজ্জন ব্যক্তিত্ব সারোয়ার জাহান শাহীনের প্রয়াণ: এক বর্ণাঢ্য ও নীতিবান জীবনের অবসান বানিহালা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আবেগঘন খোলা চিঠি দিলেন বিএনপি নেতা ছায়াদুল ইসলাম মন্ডল বাংলাদেশ দলিল লেখক সমিতির জরুরি সভায় পেশা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান তারাকান্দায় চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ দায়ের বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে তারাকান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের জমজমাট প্রীতি ম্যাচ তারাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে  এমপি লিটন এর  গভীর শোক তারাকান্দায় মামলা করতে যাওয়ার পথে চাচাকে ছুরিকাঘাত করে হত্যা শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৪৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদর উপজেলার আউয়াল নূর কনভেনশন সেন্টারে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ এবং ‘মরহুম এডভোকেট ঈমান আলী (এম.পি) ছাত্র কল্যাণ ট্রাস্ট’-এর বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও “বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২৬ জুলাই, ২০২৬) মরহুম এডভোকেট ঈমান আলী (এম.পি) ফাউন্ডেশন ও ছাত্র কল্যাণ ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় সদরের মধ্যবাড়েরা (নিজামনগর) এলাকার আউয়াল নূর কনভেনশন সেন্টারে সকাল ১০:০০ টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়।

​অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মীর্জা হামিদুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৯, ময়মনসিংহ সদর-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহম্মদ কামরুল হাসান (মিলন)

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. আব্দুস ছালাম, সাবেক পরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।ডা. মো. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক, টাঙ্গাইল মেডিকেল কলেজ।মুহাম্মদ সাজিদুল হক তালুকদার (এফসিএ), চার্টার্ড একাউন্টেন্ট।ডা.ফাতিমাতুজ্জোহরা নোহা, প্রভাষক, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ দুদু মিয়া, যুগ্ম-আহবায়ক মোঃ জিয়াউর রহমান, সমাজসেবক ও রাজনীতিবিদ এইচ. এম. নুরুদ্দিন সরকার, সাংবাদিক মোঃ মফিজ উদ্দিন তালুকদারসহ ট্রাস্টভুক্ত বিভিন্ন বিদ্যালয়সমূহের পরিচালক ও প্রধান শিক্ষকগণ।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুম এডভোকেট ঈমান আলী (এম.পি) ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক জি.এম.এম. মোফাচ্ছেরুর রহমান

দিনব্যাপী এই অনুষ্ঠানটিকে মূলত দুটি পর্বে ভাগ করা হয়।প্রথম পর্ব: পরিবেশ সুরক্ষায় সবুজ পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে বিশেষ ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়।

দ্বিতীয় পর্ব: পবিত্র কুরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের গঠনমূলক আলোচনার মাধ্যমে বৃত্তি প্রদান পর্ব পরিচালিত হয়।

​অনুষ্ঠানের শেষভাগে মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।  ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৭৬ জন বৃত্তি লাভ করে। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর