শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ফুলপুরে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার আদালতের রায় পেয়েও জমিতে বাঁধা, ৯৯৯-এর হস্তক্ষেপে চাষাবাদ করতে পারল ভুক্তভোগী পরিবার তারাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শাহজাহান মেম্বার তারাকান্দায় হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ‘সহায়তা কেন্দ্র’ পরিদর্শন করলেন এসিল্যান্ড নাজমুস ছালেহীন ত্রিশালের কবি আব্দুর রশিদ সরকারের লেখা কবিতা” লজ্জা যদি থাকতো”; ঢাকায় সুমি নামের ৯ বছরের শিশু গৃহকর্মীর ওপর ১৪ মাস ধরে অমানুষিক বর্বরতা’ চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা
নোটিশ :
Wellcome to our website...

ফুলপুরে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৫৪ Time View
Update : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের বিলাসাটি বাজার জামে মসজিদের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই, ২০২৬) জুমার নামাজ শেষে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।

​জানা গেছে, মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার  বিলাসাটি বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি নবনির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপস্থিত মুসল্লিদের নিয়ে মসজিদের সার্বিক উন্নয়ন, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন:

  •  আজহারুল মোজাহীদ সরকার, যুগ্ম আহ্বায়ক, ফুলপুর উপজেলা বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
  •  সোহেল আকন্দ, সভাপতি, কাইচাপুর আলিয়া মাদ্রাসার গভর্নিং বডি।

​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মউক চেয়ারম্যান মসজিদের নির্মাণকাজে স্থানীয় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর