ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের বিলাসাটি বাজার জামে মসজিদের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই, ২০২৬) জুমার নামাজ শেষে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।
জানা গেছে, মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বিলাসাটি বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি নবনির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপস্থিত মুসল্লিদের নিয়ে মসজিদের সার্বিক উন্নয়ন, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন:
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মউক চেয়ারম্যান মসজিদের নির্মাণকাজে স্থানীয় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।