রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধিঃ- / ১৬১ Time View
Update : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ময়মনসিংহ সদরের চুরখাই বাজার, পানঘাগড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘অগ্রণী মডেল স্কুল’-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১ জুলাই (বুধবার) ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ শহীদ-এর চমৎকার সঞ্চালনায় এবং বিদ্যালয়ের পরিচালক মোতালেব ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর আঃ সামাদ মেমোরিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং দি ডিভিশনাল প্রেসক্লাব ময়মনসিংহ-এর আইনবিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক এডভোকেট রফিকুল ইসলাম এবং সেজান মাহমুদ বিল্লাল।
​এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন:​​আবুল কালাম,​কামরুন নাহার,​খাদিজা আক্তার,​নজরুল ইসলাম,​​মাহফুজা আক্তার,​জারিন তাসনীম সীথি,​​সুলতানা রাজিয়া, ​​রুমিন তামান্না,​​সাদিয়া আক্তার,​​মারিয়া আক্তার।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন:

​”কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা জিপিএ-৫ পাওয়ার মধ্যেই শিক্ষার আসল উদ্দেশ্য লুকিয়ে নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বদানের গুণাবলি এবং সহনশীলতা তৈরি করে, যা তাদের ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

​তিনি ইন্টারনেটের যুগে শিক্ষার্থীদের মাঠের খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

​দিনব্যাপী শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের পরিচালক ও সভাপতি আব্দুল মোতালেব ফকির উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর