শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক

মফিজ উদ্দিন তালুকদার( ঢাকা)।। / ২৪৫ Time View
Update : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

​বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান মল্লিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সংগঠনটি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) ঢাকাসহ সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ১০ মে গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিস গেটে স্থানীয় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী জনাব মোস্তাফিজুর রহমান মল্লিকের ওপর হামলা চালায়। দীর্ঘ দিন ধরে ওই চক্রটি দলিল প্রতি ৫০০ টাকা হারে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা দলবদ্ধ হয়ে মব সৃষ্টির চেষ্টা করে এবং মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিতসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ এবং মহাসচিব কে এস হোসেন টমাস। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “একজন পেশাজীবী নেতার ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশে অভিযোগ দেওয়ার পরও এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া অত্যন্ত দুঃখজনক।”
প্রশাসনের নিস্পৃহ ভূমিকার প্রতিবাদে সংগঠনটি আগামীকাল ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার সারাদেশে সকল সাব-রেজিস্ট্রার অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন:

​”অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে দলিল লেখকরা কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।”
ঘটনার পর মোস্তাফিজুর রহমান মল্লিক গাইবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দলিল লেখকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অফিসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য একটি বিশেষ মহল এই অপচেষ্টা চালাচ্ছে এবং এর বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর