শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২৫৩ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য ও নতুন বছরকে আহবান জানাতে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ১৪৩৩ সনের বাংলা নববর্ষ। এ উপলক্ষ্যে ২৫ এপ্রিল (শনিবার)২০২৬ খ্রিষ্টাব্দে সদর উপজেলার চুরখাই বাজারে‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সংগঠনটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন আমিনুল ইসলাম এবং নূর আহমেদ মিন্টু।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ রফিকুল আলম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মুঞ্জুরুল হক, ১১নং ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম সুরুজ এবং ভাবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান (খোকা মেম্বার)।

​এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং ভাবখালী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন খান, ভাবখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, আবু বক্কর সিদ্দিক ও আঃ মোতালেব ফকির প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব রফিকুল ইসলামের সংগীত পরিচালনায় ‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’র নিজস্ব শিল্পীবৃন্দ লোকজ ও আধুনিক গান পরিবেশন করেন। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর