রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নির্দোষ বাবা-মায়ের মুক্তি চায় এলাকাবাসী:তারাকান্দায় সাজানো অপহরণ মামলায় মানবিক সংকটে কিশোর ইফতু ​ তারাকান্দায় শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড,২ নারীর কারাদণ্ড পড়াশোনার বদলে কাঁধে সংসারের জোয়াল:রিকশার প্যাডেলে ত্রিশালের আসাদুলের জীবনযুদ্ধ আর্তমানবতার সেবায় নিবেদিত এক প্রাণ:পনঘাগড়ার কৃতি সন্তান মোশারফ হোসেন বাপ্পী চূড়খাইয়ে সানরাইজ আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহে সোহেল হত্যা মামলায়‘নির্দোষ’মিজানকে আসামি করার অভিযোগ:এলাকায় ক্ষোভ ময়মনসিংহে বিশেষ সেবার বার্তা নিয়ে নববর্ষ বরণ করছে ডাচ-বাংলা ব্যাংক স্টেশন রোড শাখা সুতিয়া নদীর দুই পাড় যখন এক বিন্দুতে: চুরখাইয়ে দুই বন্ধুর বৈশাখী কোলাকুলি তারাকান্দায় যুবদল নেতা সাইফুলের ত্রাসের রাজত্ব: অতিষ্ঠ এলাকাবাসী,নেপথ্যে কোন শক্তি?
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ১০৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য ও নতুন বছরকে আহবান জানাতে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ১৪৩৩ সনের বাংলা নববর্ষ। এ উপলক্ষ্যে ২৫ এপ্রিল (শনিবার)২০২৬ খ্রিষ্টাব্দে সদর উপজেলার চুরখাই বাজারে‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সংগঠনটির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন আমিনুল ইসলাম এবং নূর আহমেদ মিন্টু।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ রফিকুল আলম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মুঞ্জুরুল হক, ১১নং ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম সুরুজ এবং ভাবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান (খোকা মেম্বার)।

​এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং ভাবখালী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন খান, ভাবখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, আবু বক্কর সিদ্দিক ও আঃ মোতালেব ফকির প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব রফিকুল ইসলামের সংগীত পরিচালনায় ‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’র নিজস্ব শিল্পীবৃন্দ লোকজ ও আধুনিক গান পরিবেশন করেন। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর