রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় নবনির্মিত মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হস্তান্তর

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ২৯৩ Time View
Update : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নে ৮৯নং মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের চাবি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

​৬ই এপ্রিল(সোমবার) দুপুর ১২টায় নির্মাণ কাজ শেষে ভবনের দায়িত্ব বুঝিয়ে দেন ঠিকাদারী প্রতিষ্ঠান সরকার ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ আঃ কুদ্দুছ সরকার। বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ভবনের চাবি গ্রহণ করেন প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।

​ভবন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান জমিদাতা সদস্য সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোঃ মামুন সরকার, নাজমুল হক সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

​দীর্ঘ প্রতীক্ষিত এই চারতলা ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষক সুরাইয়া বেগম আধুনিক এই ভবনটি বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

@


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর