ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নে ৮৯নং মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের চাবি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
৬ই এপ্রিল(সোমবার) দুপুর ১২টায় নির্মাণ কাজ শেষে ভবনের দায়িত্ব বুঝিয়ে দেন ঠিকাদারী প্রতিষ্ঠান সরকার ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ আঃ কুদ্দুছ সরকার। বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ভবনের চাবি গ্রহণ করেন প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।
ভবন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান জমিদাতা সদস্য সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোঃ মামুন সরকার, নাজমুল হক সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
দীর্ঘ প্রতীক্ষিত এই চারতলা ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষক সুরাইয়া বেগম আধুনিক এই ভবনটি বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
@