শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত:নিয়মের বেড়াজাল ছাপিয়ে সেবকের ভূমিকায় ব্যাংকার লিওন

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ১৮২ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

পদমর্যাদার অহংকার আর দাপ্তরিক কঠোরতার ঊর্ধ্বে গিয়ে মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ছোট বাজারস্থ একটি ব্যাংকের এজিএম সারোয়ার হোসেন তালুকদার (লিওন)। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেও সাধারণ মানুষের বিপদে ত্রাতা হিসেবে তার অবতীর্ণ হওয়ার ঘটনাটি বর্তমানে স্থানীয় মহলে প্রশংসায় ভাসছে।

গত ৫ই এপ্রিল (রবিবার) ব্যাংকিং সময়সূচী শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হন উপস্থিত গ্রাহক ও প্রত্যক্ষদর্শীরা। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী লেনদেনের সময়সীমা শেষ হওয়ায় যখন মূল ফটকে তালা ঝোলানো হচ্ছিল, ঠিক তখনই জরুরি প্রয়োজনে ব্যাংকে হাজির হন দুই জন ভুক্তভোগী গ্রাহক।

​তাদের মধ্যে একজন তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজনে এসেছিলেন। অন্যজন ছিলেন তারাকান্দা সরকারি কলেজের একজন শ্রদ্ধেয় প্রভাষক, যিনি যানজটের কারণে সময়মতো পৌঁছাতে পারেননি।

ব্যাংকের এজিএম সারোয়ার হোসেন তালুকদার (লিওন) নিয়মের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রাহকদের আর্তিতে সাড়া দেন। বিশেষ করে কলেজের ওই শিক্ষক যখন তার সমস্যার কথা বলছিলেন, তখন লিওন সাহেব তাকে ‘স্যার’ সম্বোধন করে যে সম্মান প্রদর্শন করেন, তা উপস্থিত সবাইকে অভিভূত করে। কোনো প্রকার দম্ভ ছাড়াই অত্যন্ত বিনয়ের সাথে তিনি ওই দুই গ্রাহকের সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নেন।

​ সারোয়ার হোসেন তালুকদার (লিওন) তারাকান্দার এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারের সন্তান। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের ছোট ভাই। পারিবারিক শিক্ষা এবং ব্যক্তিগত উদারতা যে একজন কর্মজীবীর পেশাদারিত্বকে আরও মহিমান্বিত করতে পারে, লিওন সাহেব তার বাস্তব প্রমাণ দিলেন।
উপস্থিত প্রত্যক্ষদর্শী গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক সাগর তালুকদার জানান, বর্তমানে যান্ত্রিক এই সময়ে যেখানে নিয়মই সব, সেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন মানবিক আচরণ সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা। একজন দক্ষ ও বিনয়ী কর্মকর্তা যে একটি প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিতে পারেন, ব্যাংকার লিওন আজ তারই প্রমাণ দিলেন।
​সংশ্লিষ্টরা তার এই মানবিক মানসিকতা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর