শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস-দুমরে-মুচরে নিহত ১২

কুমিল্লা প্রতিনিধিঃ- / ১৬২ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১২ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সাথে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি নোয়াখালী যাচ্ছিল। রাত ৩টার দিকে বাসটি কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম মেইল ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে কয়েকশ ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জনি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে রেলক্রসিং পার হওয়ার সময় অসতর্কতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, গভীর রাতে দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি সরাতে এবং রেললাইনের পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘ সময় উদ্ধারকাজ চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর