সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখক ও নকলনবিশদের অধিকার আদায়ে আইনমন্ত্রীর কাছে মাসুদ রানার জোরালো দাবি দলিল লেখকদের পারিশ্রমিক বৃদ্ধি ও নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস আইনমন্ত্রীর তারাকান্দার  নকলনবিশ নুরুল হক সরকারের মৃত্যুতে সোহেল আকন্দের গভীর শোক কাঁচিঝুলী মোড়ে ড্রেনেজ কাজের ধীরগতি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও  দুর্গন্ধে চরম ভোগান্তিতে ময়মনসিংহবাসী তারাকান্দায় খৈলাপুরী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: খাস জমি দখলের দাবি নাকচ ভূমি অফিসের ময়মনসিংহের ডায়মন্ড মামুনের ফ্রিল্যান্সিং এর আড়ালে পর্ণ সাইটের দালালী!এলাকায় চাঞ্চল্য : ত্রিশালে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কেএস হোসেন টমাসের ৫৪তম জন্মদিন আজ দলিল লেখক নেতার ওপর সন্ত্রাসী হামলা: কাল সারাদেশে মানববন্ধনের ডাক তারাকান্দা ও হালুয়াঘাটে উন্নয়নের নতুন জোয়ার: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় ঈদ আনন্দ বিষাদে রূপ নিল সড়ক দুর্ঘটনায়: শিশুসহ নিহত ২, আহত ৪

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)।। / ১৫৪ Time View
Update : সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। শনিবার (২১ মার্চ) বিকেলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন বান্ডারী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার পূর্বধলা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই প্রবল ছিল যে, অটোরিকশা ও মোটরসাইকেল দুটিই দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৬)। অন্যদিকে, ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারি রোড এলাকার গোলাম মাওলার ৮ বছর বয়সী শিশু কন্যা মোছা. রিদি আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​দুর্ঘটনায় আহত আরও চারজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও সিএনজিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
​ঈদের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর