মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলাম মুঞ্জুর গণসংযোগ ডাক্তারের ভুল চিকিৎসার বলি হলো বিথী, ৫ মাসের সন্তান রেখে চিরনিদ্রায় শায়িত রাজপথের লড়াকু সৈনিক আলমগীর হোসেনকে ময়মনসিংহ মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় তৃণমূল চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন সাবেক চেয়ারম্যান রমজান আলী চূড়খাইয়ে পল্লী চিকিৎসক সমিতির আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত সেবার মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: রোগীদের আস্থা ও ভরসার নাম ‘সিদ্দিক হোমিও হল’ ময়মনসিংহে বিএনপি ‘র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতে ৭ দফা দাবিতে ময়মনসিংহে স্মারকলিপি প্রদান দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় ঈদ আনন্দ বিষাদে রূপ নিল সড়ক দুর্ঘটনায়: শিশুসহ নিহত ২, আহত ৪

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)।। / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। শনিবার (২১ মার্চ) বিকেলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন বান্ডারী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার পূর্বধলা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই প্রবল ছিল যে, অটোরিকশা ও মোটরসাইকেল দুটিই দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৬)। অন্যদিকে, ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারি রোড এলাকার গোলাম মাওলার ৮ বছর বয়সী শিশু কন্যা মোছা. রিদি আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​দুর্ঘটনায় আহত আরও চারজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও সিএনজিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
​ঈদের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর