শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

ফুলপুরে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৬৯৮ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯শে রমজান উপলক্ষ্যে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মিলনমেলার আয়োজন করা হয়।
​‘বন্ধুত্বের টানে, ইফতারের ক্ষণে’—এই স্লোগানকে সামনে রেখে দুই উপজেলার কয়েকশত প্রাক্তন শিক্ষার্থী দীর্ঘ বছর পর একই ছাদের নিচে মিলিত হন। কয়েক দশকের পুরনো বন্ধুদের পেয়ে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে বন্ধুরা মেতে ওঠেন পুরনো দিনের স্মৃতিচারণায়।
​মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট কবি ও প্রফেসর শাহজাদা।
​অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিবুল হক রানা (টুটুল)। এছাড়া পেশাগত দায়িত্বের পাশাপাশি এই অটুট বন্ধুত্বের বন্ধন ধরে রাখার আহ্বান জানান সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার এস এম জনি এবং পুবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসাদ লিটন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তারাকান্দা মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার, শিক্ষক ফাতেমা আক্তার, মেঘনা গ্রুপের এইচআর কর্মকর্তা বিউটি সরকার, আঞ্জুমান আরা, সালাহ উদ্দিন, মোঃ ফজলুল হক, মিজানুর রহমান মাহবুব, মনিব, আনোয়ার হোসেন, অনামিকা রানী, আশরাফুল আলম রাসেল, বাবুল সরকার ও রোমেনসহ এসএসসি ২০০০ ব্যাচের অসংখ্য বন্ধু।
​আয়োজক ও উপস্থিত বন্ধুরা জানান, যান্ত্রিক জীবনে একে অপরের থেকে দূরে থাকলেও পবিত্র রমজান মাস তাদের আবারও এক হওয়ার সুযোগ করে দিয়েছে। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের এই ধারা প্রতি বছর অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দোয়া শেষে উপস্থিত সবাই এক সাথে ইফতারে শরিক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর