শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব আঃ মান্নান নিহত; ঘাতক বাস আটক

মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। / ২১০ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় বিসকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আঃ মান্নান তালুকদার (৪৬) নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান তালুকদার তারাকান্দা উপজেলার বনিহালা ইউনিয়নের বারইপাড়া তালুকদার বাড়ির মোমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আব্দুল মান্নান তালুকদার মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে মধুপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বেপরোয়া গতির বাস বিপরীত দিক থেকে আসা তার মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
​ইউপি সচিবের এই অকাল মৃত্যুতে বিসকা ইউনিয়ন পরিষদসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর