শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ​পঞ্চম শ্রেণী থেকে রাজপথে: মাঝিয়ালীর ঐতিহ্যবাহী ‘সরকার বাড়ী’র সন্তান ছাত্রদল নেতা নাজমুল সরকার সালাহউদ্দিন আহমদের জন্মদিনে মোতাহার হোসেন তালুকদারের শুভেচ্ছা মউক-এর নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে চরপাড়া ডিগ্রি কলেজের গৌরবোজ্জ্বল সংবর্ধনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ
নোটিশ :
Wellcome to our website...

তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন সম্পন্ন: শাহীন সভাপতি, লিটন সম্পাদক

মফিজ উদ্দিন তালুকদার( তারাকান্দা)।। / ৩৯৫ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য তৌকির আহমেদ শাহীন সভাপতি এবং আজাহারুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মফিজ উদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

গত ৬ই মার্চ (শুক্রবার) তারাকান্দা নতুন বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রফেসর মোখলেছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুল হক স্বপন।

​তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  আব্দুল মালেক আর্মি’র সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার-এর সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
​নব-নির্বাচিত ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি:
​সভাপতি: তৌকির আহমেদ শাহীন
​সিনিয়র সহ-সভাপতি: ফজলে এলাহী ঢালী
​সহ-সভাপতি: জাহাঙ্গীর আলম মাস্টার
​সাধারণ সম্পাদক: আজাহারুল ইসলাম লিটন
​সহ-সাধারণ সম্পাদক: জাকির হোসেন
​সাংগঠনিক সম্পাদক: মফিজ উদ্দিন তালুকদার
​সহ-সাংগঠনিক সম্পাদক: আমিনুল হক রোমান
​কোষাধ্যক্ষ: আলমগীর হোসেন
​দপ্তর সম্পাদক: আনোয়ার হোসেন মন্ডল
​প্রচার ও প্রকাশনা সম্পাদক: জহিরুল ইসলাম
​মহিলা বিষয়ক সম্পাদক: সেলিনা আক্তার
​সম্মানিত সদস্যবৃন্দ: আঃ সাত্তার, শফিকুল ইসলাম রাসেল, আবু সাঈদ এবং অলি উল্লাহ।
​নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, “সত্য প্রকাশে আমরা আপসহীন। তারাকান্দা উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে এই প্রেসক্লাব আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” সম্মেলন শেষে এক আনন্দঘন পরিবেশে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর