মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার শফিক ও পিডিবি’র  নাইম এর মানবিকতায় গভীর রাতে বিদ্যুৎ ফিরে পেল সাংবাদিক পরিবার ত্রিশ বছরেও হয়নি কালভার্ট ও সড়ক, চরম দুর্ভোগে রৌমারীর দুই গ্রামের হাজারো মানুষ মরহুম তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান  আকাশ গুরুতর আহত ময়মনসিংহ সদরে ৬০টি মসজিদে টিআর প্রকল্পের চেক বিতরণ ময়মনসিংহ সদরে সততার সাথে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন তরুণ ব্যবসায়ী শাকিল খান মউক চেয়ারম্যান  মোতাহার হোসেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট নজরুল  জনগণের চেয়ার জনগণের জন্যই, আরাম-বিলাস না, সেবাই মূল লক্ষ্য’— মোতাহার হোসেন তালুকদার ভাবখালী ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চেয়ারম্যান পদে সমর্থন চান রাফায়েল কদ্দুস রাসেল
নোটিশ :
Wellcome to our website...

ময়মনসিংহে খুচরা সার বিক্রেতাদের বিক্রয় কার্যক্রম বহাল রাখার দাবীতে মানববন্ধন

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ময়মনসিংহে খুচরা সার কার্ডধারী বিক্রেতাদের বিক্রয় কার্যক্রম বহাল রাখার দাবীতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ (কে.এস.বিএবি) ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে।
৩ রা মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় ময়মনসিংহ শহরের ফিরোজ -জাহাঙ্গীর চত্তর প্রাঙ্গণে বৈধ কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ (কে.এস.বিএবি) ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি শাহিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ শাহীনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস ,দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কার্যকরী সদস্য জহিরুল হুদা লিটন প্রমুখসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতাদের কর্মসংস্থান ২০২৫ নীতিমালা পূর্নগঠন স্থগিত ঘোষণা করে তাদের সার্বিক ব্যবসা পরিচালনা করার ধারাবাহিকতা চালিয়ে যাওয়ার  সুযোগ দিতে মাননীয় কৃষিমন্ত্রীর নিকট জোরদাবী জানিয়েছেন।
বাংলাদেশ সরকার অনুমোদিত ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের পরিবারের সদস্যদের জীবন জীবিকার কথা বিবেচনা করে খুচরা সার বিক্রয় কার্যক্রম চালু রাখার জন্য এ মানববন্ধন কর্মসূচি হতে সরকারের নিকট অনুরোধ জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে বাংলাদেশ সরকার অনুমোদিত ময়মনসিংহ জেলার কার্ডধারী খুচরা বিক্রেতাগণ ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করেন ।
এছাড়া এসময় সংগঠনের নেতৃবৃন্দসহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে কার্ডধারী খুচরা সার বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর