মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক সফল জিএস ও সজ্জন ব্যক্তিত্ব সারোয়ার জাহান শাহীনের প্রয়াণ: এক বর্ণাঢ্য ও নীতিবান জীবনের অবসান বানিহালা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আবেগঘন খোলা চিঠি দিলেন বিএনপি নেতা ছায়াদুল ইসলাম মন্ডল বাংলাদেশ দলিল লেখক সমিতির জরুরি সভায় পেশা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান তারাকান্দায় চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ দায়ের বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে তারাকান্দায় সাব-রেজিস্ট্রি অফিসের জমজমাট প্রীতি ম্যাচ
নোটিশ :
Wellcome to our website...

অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ২৮ Time View
Update : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পাঁচ শিশু কন্যাকে নিয়ে চরম অনিশ্চয়তা ও জীবন সংগ্রামে দিশেহারা অসহায় বিনা আক্তারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

​জানা যায়, ত্রিশাল উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দা বিনা আক্তার ৫ কন্যা সন্তানের জননী। পারিবারিক জীবনে তিনি স্বামীর নির্মম নির্যাতনের শিকার হন। বর্তমানে তার স্বামী বাড়িতে থাকেন না এবং সন্তানদের কোনো খোঁজখবর বা ভরণপোষণও দেন না। শিশু সন্তানদের নিয়ে যখন তিনি গভীর সংকটে দিন কাটাচ্ছিলেন, বিষয়টি জানতে পেরে গতকাল বিকেলে বিনা আক্তারকে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকী।
​ইউএনও তার সার্বিক পরিস্থিতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কীভাবে প্রশাসন তার পাশে দাঁড়াতে পারে জানতে চান। এ সময় বিনা আক্তার জানান, তিনি সেলাইয়ের কাজ জানেন এবং একটি সেলাই মেশিন পেলে কাজ করে সন্তানদের জন্য অন্তত খাবারের সংস্থান করতে পারবেন।

​বিনা আক্তারের স্বাবলম্বী হওয়ার আকুতি শুনে তাৎক্ষণিক পদক্ষেপ নেন ইউএনও। তিনি কার্যালয়ের কর্মচারীকে সাথে সাথেই একটি সেলাই মেশিন কিনে আনার নির্দেশ দেন। বিনা আক্তারকে কার্যালয়ে বসিয়ে রেখেই দ্রুততম সময়ে নতুন সেলাই মেশিন কিনে এনে তার হাতে তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত ও মানবিক উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। এ সময় ইউএনও আরাফাত সিদ্দিকী সমাজে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে স্থানীয় বিত্তবানদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর