ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
৬ই জানুয়ারি (মঙ্গলবার) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ব্যাবসায়ীগণ তাদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১টি মামালায় ১০,০০০/টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এছাড়াও অবৈধভাবে বালু বিক্রয়ের জন্য ১ টি মামলায় ৫০,০০০/টাকা অর্থদন্ড, খেজুরের রসে চিনি মিশ্রণ করে রস বলে বিক্রি করায় ১ টি মামলায় ২৫,০০০/- অর্থদন্ড এবং মাদক সেবন করায় ১ টি মামলায় ১ জনকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০০/- অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন।
জনস্বার্থে ত্রিশাল উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।