গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি নেতা সোহরাব হোসেন আকন্দের গালাগাঁও ইউনিয়নের চড়পাড়া আকন্দ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
৬ই জানুয়ারী (মঙ্গলবার) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক -তারাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।
অন্যান্যদের মধ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গালাগাঁও ইউনিয়ন পরিষদের আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সোহরাব হোসেন আকন্দ।
এছাড়া এ সময় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।