সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

জন্মদিনে অফিসের কর্মচারী ও প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হলেন সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।। / ৭৩৬ Time View
Update : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সদরের জনবান্ধব এক  কর্মকর্তার নাম জাহিদ হাসান।
জাহিদ হাসান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসের একজন  সাব-রেজিস্ট্রার। ১০ই নভেম্বর (সোমবার) ছিলো এই জনবান্ধব নিবন্ধন কর্মকর্তা জাহিদ হাসানের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে অফিস শেষে অফিসের দলিল লেখক ও কর্মচারীর পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের ভীড় জমে ওঠে। প্রিয় এই মানুষটির জন্মদিন উপলক্ষ্যে ফুলেল শুভেচছা বিনিময়ের পাশাপাশি ও হেপি বার্থডে মুখরিত আনন্দে কেক কেটে জন্মদিন পালন করা হয়। শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি প্রিয় এই সহকর্মীর জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ছুটে আসেন ময়মনসিংহ সদরের সাবেক সাব-রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন।
জাহিদ হাসান জানান, আমার জীবনের আরেকটি নতুন বছর শুরু হলো। এই বিশেষ দিনে যারা আমাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আপনারা সকলেই আমার জীবনের আলো, উৎসাহ এবং শক্তি। এই দিনটি শুধু আমার নয়, আমাদের সকলের। আপনাদের সকলের ভালোবাসা, সহানুভূতি, এবং পাশে থাকার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আসলে আপনারা যেভাবে আমাকে ভালবাসায় সিক্ত করেছেন -এটা ভাষায় প্রকাশ করার মত নয়। আমি সত্যিই আবেগ আপ্লুত এবং বিমোহিত। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অফিস সংশ্লিষ্ট সকলকে আমাকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানানোর জন্য। আমি আরো আপ্লুত হয়েছি আমার অর্ধাঙ্গিনী আমাকে Surprise দেওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে রান্নাবান্না করে আমার মামুনিকে নিয়ে অফিসে উপস্থিত হয়ে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। সত্যিই আজকে অন্যরকম একটি দিন উদযাপিত হলো। মহান আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া।
জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষ্যে ময়মনসিংহ সদরের সেবাপ্রাপ্ত নাগরিকরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন -আপনি একজন জনবান্ধব কর্মকর্তা, আপনি সদর অফিসে যোগদানের পর থেকে ভূমি রেজিষ্ট্রেশনের দীর্ঘবছরের ভোগান্তি দূর হয়েছে। আপনি একজন মানবিক অফিসার, দীর্ঘবছরের ভূমি রেজিষ্ট্রেশনে ভোগান্তি নির্মুল হওয়ায় আমরা সদরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর