রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
দলিল লেখকদের ৭ দফা দাবিতে মহাপরিদর্শক নিবন্ধনের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারকলিপি প্রদান মেধা ও স্বচ্ছতার জয়: তারাকান্দায় ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত ভাবখালীতে নির্বাচনী হাওয়া: তৃণমূলের জনপ্রিয় মুখ রফিকুল আলম শামীমের গণসংযোগ ও উঠান বৈঠক ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগ, বস্তাবন্দী চাল আটক তারাকান্দায় আবাসিক মাদ্রাসায় শিশুশ্রমে বাধ্য করায় দুর্ঘটনায় ছাত্র গুরুতর আহত, থানায় অভিযোগ ময়মনসিংহের পাড়াইলে অপরাধ ঢাকতে সাজানো মামলা: চোরের মায়ের উল্টো থানায় অভিযোগ  অসহায় বিনা আক্তারের পাশে ত্রিশাল উপজেলা প্রশাসন: তাৎক্ষণিক সেলাই মেশিন প্রদান ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইমান আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী আজ ময়মনসিংহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফাতেমা আক্তার​ ময়মনসিংহে এডভোকেট ঈমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ :
Wellcome to our website...

চূড়খাই বাজার  নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

মফিজ উদ্দিন তালুকদার( ময়মনসিংহ)।। / ৭৫৮ Time View
Update : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩রা নভেম্বর ) নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুকিম এর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক আজিজুল হক রিজভীর সঞ্চালনায়-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুকিম তার বক্তব্যে বলেন,”শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মায়েদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করেন তিনি।

সহকারী শিক্ষক আরিফ রব্বানী তার বক্তব্যে বলেন-
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক একে অপরের পরিপুরক। তাই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের পাশে থেকে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা আক্তার -বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা সরকারের পিতা সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন,
মা সমাবেশ বা অভিভাবক সমাবেশ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক পরস্পরের  সহযোগিতা বৃদ্ধির এক কার্যকর মাধ্যম। নিয়মিত এই ধরনের সমাবেশ আয়োজন করলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হয়, তেমনি সমাজও পায় শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক।
অভিভাবক ও মা সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন , সককারী শিক্ষক ফারজানা খনম, জিন্নাত আরা বেগম,মোছাঃ লুৎফুন নাহার, ছাত্র অভিভাবক নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর